• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • জয়পুরহাট

জয়পুরহাটে জমজমাট পশুর হাট, অসন্তুষ্ট বিক্রেতারা

রেজাউল করিম রেজা, জয়পুরহাট
  ২৪ মে ২০২৬, ১৪:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। এবার হাটে প্রচুর পরিমাণ দেশিয় গরু আমদানি হয়েছে। তবে আমদানির চেয়ে ক্রেতা তুলনামুলক কম। এদিকে দাম নিয়ে ক্রেতারা খুশি হলেও অসন্তুষ্ট বিক্রেতারা। তবে অনেকের মধ্যে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এসব হাটের গরু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, জয়পুরহাট জেলায় প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে খামারে প্রচুর পরিমাণ পশু পালন করেন খামারিরা। জেলায় এবার ছোট-বড় প্রায় ২৪ হাজার খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫৭৩ টি পশু। এর মধ্যে গরু ১ লাখ ৩৯ হাজার ৯৫৪, ছাগল ১ লাখ ৩৬ হাজার ২৯১, ভেড়া ৫০ হাজার ৯০ ও মহিষ ২৩৮টি। এদিকে এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৩ হাজার ৫৫৩টি। আর চাহিদার অতিরিক্ত ১ লাখ ২৩ হাজার ২০টি পশু বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

জয়পুরহাটের বিভিন্ন হাটে ঘুরে জানা গেছে, ইতিমধ্যে জেলার হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানির পশু। এবার হাটে প্রচুর পশু আমদানি হলেও বেচাকেনা কম। উত্তরবঙ্গেও বৃহৎ অন্যতম পশুরহাট হিসেবে পরিচিত জয়পুরহাট শহরের নতুনহাট পশুরহাট। এ হাটে প্রচুর দেশিয় জাতের গরু আমদানি হয়েছে। জয়পুরহাট জেলা ছাড়াও নওগাঁ, বগুড়া, দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে খামারিরা গরু নিয়ে এসেছেন এখানে। কিন্তু আমদানির তুলনায় নেই কাঙ্খিত ক্রেতা। এদিকে দাম নিয়ে বিক্রেতারা অসন্তুষ্ট হলেও খুশি ক্রেতারা। তবে অনেকের মধ্যে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সদর উপজেলার চকবরতক গ্রামের রবিউল ইসলাম বলেন, ‌‘৪টি গরু নিয়ে এসেছি। দাম অনেক কম বলছে। এই দামে বিক্রি করলে গরু প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা করে লোকশান হবে।’

জামালগঞ্জের নিয়ামত হোসেন বলেন, ‘তিনটি গরু নিয়ে এসেছি। একজন ক্রেতাও আমার গরুর দাম করেনি। দুই ঘণ্টা থেকে গরু নিয়ে দাড়িয়ে আছি। এখন দেখি শেষ পর্যন্ত কি হয়।’

দোগাছি গ্রামের জাহিদ হোসেন বলেন, ‘হাটে লাখের বেশি গরু আমদানি হয়েছে। এতো গরু, কিন্ত ক্রেতা নাই। দামও কম। একটা গরু নিয়ে এসেছিলাম ১ লাখ টাকায় বিক্রি করেছি। কিছু টাকা লাভ হয়েছে।’

পাঁচবিবির বড়মানিক এলাকার মোকলেছুর রহমান বলেন, ‘গরু কিনতে এসেছি, দেখতেছি। পছন্দ হলে কিনে নিয়ে যাব। তবে মাঝারি ও ছোট গরুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা। কম দামে গরু ছাড়তে চাচ্ছেনা। তারপরও কোরবানির জন্য দাম যাই হোক কিনতেই হবে।’

সদরের আমদই গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘জয়পুরহাট হাটে একটি গরু কিনলাম। আমদানি প্রচুর, দাম মোটামুটি স্বাভাবিক আছে। কোরবানি দিতে হবে এজন্য ৯৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি।’

ফেনী থেকে আসা গরু ব্যবসায়ি লিটন আহমেদ বলেন, ‘৭টি বলদ গরু কিনেছি। দাম মোটামুটি ঠিক আছে, খুব একটা বেশি নয়। এখান থেকে গরু কিনে নিয়ে ফেনীর হাটে গিয়ে বিক্রি করবো।’

কুমিল্লার আরিফুর রহমান বলেন, ‘ছোট গরুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা। তবে বড় গরুর দাম কম। আমি ৮টা গরু কিনেছি, আরও কিনবো।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দীন জানান, জেলার চাহিদার অতিরিক্ত ১ লাখ ২৩ হাজার ২০টি পশু সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। জয়পুরহাটে ২৭টি হাটে পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। হাটে পশুর রোগ নির্ণয়ে আমাদের মেডিকেল টিম রয়েছে। কোন গরু অসুস্থ হলে তাৎক্ষনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে পশু ক্রয় বিক্রয় হয়। আমাদের পেজ আছে, সেখানে যে কোন খামারির গরুর ছবি ও তথ্য দিয়ে পোষ্ট করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে গরু কিনতে পারবে এর মাধ্যমে। এছাড়াও হাটের সার্বিক নিরাপত্তা, জাল টাকা শনাক্তের জন্য ও হাটে আইশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে, মানুষ যেন নির্বিঘ্নে পশু কেনা-বেচা করতে পারে।

কেএম

  • জয়পুরহাট
  • কোরবানি
  • পশুর হাট
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাদারীপুরে গরুর হাটের নিরাপত্তায় র‍্যাবের টহল 
মাদারীপুরে গরুর হাটের নিরাপত্তায় র‍্যাবের টহল 
হাঁটুসমান কাদায় দাঁড়িয়ে ঈদের স্বপ্ন বিক্রি করছেন খামারিরা
হাঁটুসমান কাদায় দাঁড়িয়ে ঈদের স্বপ্ন বিক্রি করছেন খামারিরা
চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।